শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মৈমনসিংহ গীতিকা

মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে তৎকালীন অবিভক্ত বঙ্গের পূর্ব-ময়মনসিংহ (বর্তমান কিশোরগঞ্জ - নেত্রকোণা) অঞ্চলে প্রচলিত দশটি বাংলা পালাগান লিপিবদ্ধ করা হয়েছে।[১] প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং নিজস্ব সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহকুমার কেন্দুয়া শহরের উপকণ্ঠে আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করেছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়। বাংলা ভাষার একটি রূপ যা রয়েছে শুধুমাত্র গ্রামের মধ্যে। শহুরে বাংলার থেকে তার বাহ্যিক রূপ খানিকটা অন্যরকম। মৈমনসিংহ-গীতিকা বাংলার সেই আদি-গ্রাম্য রূপকে পাঠকের কাছে তুলে ধরে।


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/tags.php on line 200