শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়া-নেত্রকোনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১৩:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কেন্দুয়া-নেত্রকোনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কেন্দুয়া-নেত্রকোনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক আহমেদ ভূঁইয়া পারুল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মদনপুর পুরাতন সোনালী ব্যাংকের সামনে মোবাইল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ভূঁইয়া পারুল কেন্দুয়া পৌরসভার চন্দগাতি গ্রামের মৃত জমির উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন। পথে মদনপুর পুরাতন সোনালী ব্যাংকের সামনে মোবাইল টাওয়ার এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাউল সালাম সরকার: দুই হাজারের বেশি গান, তবু নেই সরকারি স্বীকৃতি 

দুর্জয় বাংলা


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871