শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা

প্রকাশিত: ১১:৩৪, ১৬ অক্টোবর ২০২৬

কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা

আশরাফুল আলম । ছবি: সংগৃহীত

চর্চা সাহিত্য আড্ডার অন্যতম সদস্য, কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক মোহাম্মদ আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হবে।

শোকসভাটি চর্চা সাহিত্য আড্ডার ৫২৪তম সাপ্তাহিক সাহিত্য আসরের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এতে প্রয়াত আশরাফুল আলম নান্টুর জীবন, কর্ম, সাহিত্য-সংস্কৃতিতে অবদান এবং স্মৃতিচারণ করে শোকগাথা পাঠ করবেন বিশিষ্ট ব্যক্তিরা।

শোকগাথা পাঠ করবেন মাওলানা হারুনুর রশিদ ফারুকী, মো. ফজলুর রহমান, জহুরুল আলম ভূইয়া স্বপন, শাহ্ মোহাম্মদ আবু হারেছ, মামুনুর রশিদ মামুন, মুহম্মদ মাইন উদ্দিন, অনুকুল চন্দ্র সরকার, মাহবুবা খান দীপান্বিতা ও রফিকুল ইসলাম জসিম।

শোকসভায় সভাপতিত্ব করবেন মির্জা রফিকুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রহমান জীবন।

উল্লেখ্য, আশরাফুল আলম নান্টু ১৯৭৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তিনি কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, সাহিত্য-সংস্কৃতির অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ শোকসভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন কেন্দুয়ার সাংবাদিক আশরাফুল আলম নান্টু আর নেই

দুর্জয় বাংলা


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871