শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় ‘স্বপ্ন ছোঁয়া’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১২:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কেন্দুয়ায় ‘স্বপ্ন ছোঁয়া’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কেন্দুয়ায় ‘স্বপ্ন ছোঁয়া’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নেত্রকোনার কেন্দুয়ায় সামাজিক সংগঠন ‘স্বপ্ন ছোঁয়া ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, লেখক ও সাংবাদিক রাখাল বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‘স্বপ্ন ছোঁয়া ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ সূত্রে জানা যায়, সংগঠনটির উদ্যোগে মোট ৫০টি ফলজ গাছের চারা এবং ১০০টি তালগাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন সড়কের পাশে তালবীজ রোপণ কার্যক্রম শুরু করা হবে।

সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ জন কারাগারে


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871