সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

প্রকাশিত: ১৩:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকা থেকে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় এসব সাবান জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুমুরতলা এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান উদ্ধার করা হয়। জব্দ করা সাবানগুলোর সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: চিকিৎসাহীন ঝমেলার অন্ধকার জীবন

মোহাম্মদ দুদু মল্লিক

সম্পর্কিত বিষয়:


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871