সোমবার ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:২৪, ১৭ অক্টোবর ২০২৬

কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক মোহাম্মদ আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। এটি সংগঠনটির ৫২৪তম সাপ্তাহিক সাহিত্য আসরের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রয়াত আশরাফুল আলম নান্টুর জীবন ও কর্ম, সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করে শোকগাথা পাঠ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকগাথা পাঠ করেন মাওলানা হারুনুর রশিদ ফারুকী, মো. ফজলুর রহমান, জহুরুল আলম ভূইয়া স্বপন, শাহ্ মোহাম্মদ আবু হারেছ, মামুনুর রশিদ মামুন, মুহম্মদ মাইন উদ্দিন, অনুকুল চন্দ্র সরকার, মাহবুবা খান দীপান্বিতা ও রফিকুল ইসলাম জসিমসহ অন্যরা।

শোকসভায় সভাপতিত্ব করেন মির্জা রফিকুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহমান জীবন।

উল্লেখ্য, মোহাম্মদ আশরাফুল আলম নান্টু ১৯৭৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তিনি কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক হিসেবে কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে পরিচিত ছিলেন। তিনি দুর্জয় বাংলা অনলাইন নিউজ পোর্টালের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগারের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ১১ অক্টোবর তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, সাহিত্য-সংস্কৃতির অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ শোকসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা

দুর্জয় বাংলা


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871