শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

প্রকাশিত: ১৫:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কসমেটিকসের চালান বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলিও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সদস্যরা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গজনী সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের কসমেটিকস এবং একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।

জব্দ করা কসমেটিকস ও পাওয়ার টিলারের ট্রলির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কেন্দুয়ায় ‘স্বপ্ন ছোঁয়া’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোহাম্মদ দুদু মল্লিক

সম্পর্কিত বিষয়:


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871