শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৭:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট ও কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ওই যুবককে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হলে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটিবাহী একটি লরির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়ভাবে নিহতের নাম মামুন (৩২) বলে জানা গেছে। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা এবং একটি ওষুধ কোম্পানির মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে নিহতের পরিচয় ও ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।” দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় অবৈধ পার্কিংয়ে ১,৪০০ টাকা জরিমানা

দুর্জয় বাংলা


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871