আশরাফুল আলম নান্টু । ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের বড় ছেলে শিল্পী, কবি, সাংবাদিক ও সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম নান্টু (৫০) আর নেই।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আশরাফুল আলম নান্টু কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার সম্মানিত সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ‘দুর্জয় বাংলা’র স্বত্বাধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, এক বোন, দুই ভাই, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জুড়াইল গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: চিকিৎসাহীন ঝমেলার অন্ধকার জীবন
দুর্জয় বাংলা