শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঝিনাইগাতীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

প্রকাশিত: ২২:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

ঝিনাইগাতীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

শেরপুরের ঝিনাইগাতীতে ঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে এসব ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে উপজেলার ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নূর মোহাম্মদসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের এই ঢেউটিন বিক্রি না করে নিজেদের প্রয়োজনীয় কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। এ সময় তিনি জনগণকে সরকারের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঢেউটিন পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: শ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ

মোহাম্মদ দুদু মল্লিক


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871