শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় অবৈধ পার্কিংয়ে ১,৪০০ টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

কেন্দুয়ায় অবৈধ পার্কিংয়ে ১,৪০০ টাকা জরিমানা

কেন্দুয়ায় অবৈধ পার্কিংয়ে ১,৪০০ টাকা জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে যত্রতত্র গাড়ি পার্কিং, পৌরসভার রাস্তা দখল এবং খেলার মাঠে অবৈধ দোকান ও গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পৃথক তিনটি মামলায় মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেন্দুয়া বাসস্ট্যান্ড মোড়, খেলার মাঠ ও চিরাং মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, যত্রতত্র গাড়ি পার্কিং ও জনসাধারণের চলাচলের রাস্তা দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯০ ধারায় একটি মামলা, ‘দণ্ডবিধি, ১৮৬০’-এর ১৮৮ ধারায় একটি মামলা এবং ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’-এর ১০৯ ধারায় একটি মামলাসহ মোট তিনটি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী। অভিযানে কেন্দুয়া থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী সকল নাগরিককে আইন মেনে চলার এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমনভাবে গাড়ি পার্কিং ও রাস্তা দখল না করার আহ্বান জানান।

তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871