শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক

প্রকাশিত: ০০:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক

বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তির গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস `ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ-২০২৬` এর জন্য মনোনীত হয়েছেন। তার এই সাফল্যে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশের শিক্ষাঙ্গনে আনন্দের জোয়ার বইছে এবং সহকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

জৈবপ্রযুক্তি খাতে তরুণ বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রতিবছর এশিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি (এএফবি) এই সম্মানজনক পুরস্কার প্রদান করে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে গবেষকদের অবদানের মূল্যায়ন করতে গিয়ে বিভিন্ন মানদণ্ড বিচার-বিশ্লেষণ করে এই পুরস্কারের জন্য বিজয়ীদের নির্বাচন করা হয়। এবারও এশিয়ার বিভিন্ন দেশের গবেষকদের মধ্য থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই এই বিজয়ী নির্ধারণ করা হয়েছে।

সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের এই অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের মানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এর আগে তিনি বিভিন্ন সময় তার গবেষণালর্ম ও একাডেমিক উৎকর্ষের জন্য প্রশংসা কুড়িয়েছেন। তার এই সাফল্য আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন গবেষণায় অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির পক্ষ থেকেও তাকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক এই স্বীকৃতি ভবিষ্যতে দেশের জৈবপ্রযুক্তি খাতের উন্নয়ন ও গবেষণায় আরও বেশি তরুণ গবেষকদের সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের গবেষকদের সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেল।


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871