শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বিজিবির অভিযানে ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ২২:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিজিবির অভিযানে ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিজিবির অভিযানে ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত ৮ মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক, কাপড়, কসমেটিকস সহ ৯১৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সরাইল রিজিয়নের আওতাধীন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি চোরাচালানি ও অবৈধ পণ্য উদ্ধারে বিজিবির সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি আরও জানান, গত ৮ মাসে সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে। এসব জব্দ করা পণ্যের মূল্য ৯১৩ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম

দুর্জয় বাংলা

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/durjoyba/durjoybangla.com.bd/details.php on line 871