আশরাফুল আলম নান্টু । ছবি: সংগৃহীত
সাদা মনের মানুষ তিনি
হাসি মাখা কথা
বিনয় ছিল আচরণে
ছিল সরলতা।
গানকে তিনি প্রাণের সাথে
নিয়েছিলেন বেঁধে
মানুষকে তাঁর গান শোনাতেন
নিজে থেকে সেধে।
কিন্তু হঠাৎ কি যে হলো
হয়ে গেল কিরে
হাসিমাখা মুখখানা নাই
প্রিয়মুখের ভিড়ে।
গানের মানুষ প্রাণের মানুষ
লেখক শিল্পী কবি
আশরাফুল আলম নান্টু
আজ হয়েছেন ছবি।
আরও পড়ুন: কেন্দুয়ায় সাংবাদিক আশরাফুল আলম নান্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত
দুর্জয় বাংলা